যুবলীগ নেতার বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী বাড়ি ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
বসত-বাড়ির সীমানা জটিলতা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভুঞাপুরে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বসত-বাড়িতে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে খোরশেদ নামে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে। সাবেক এই যুবলীগ নেতা খোরশেদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকার ঘোষপাড়ার সুবাস ঘোষ ও প্রদীপ ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় অমলেশ ঘোষ জানান, সকালে স্থানীয় যুবলীগ নেতা খোরশেদ ও তার ভাই আরশেদসহ বেশ কয়েকজন লোক আমাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা প্রতিমা ভাঙচুর করে।
এ সময় তাদের বাঁধা দিতে গেলে ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হয়। আহতদের মধ্যে রতন, নিখিল, অশোক, শান্ত ঘোষকে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, অভিযোগ অস্বীকার করে গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খোরশেদ আলম বলেন, অমলেশ ও সুনিলের নেতৃত্বে উল্টো তারাই আমাদের বাড়িতে হামলা করেছে।
এতে আমাদের ৪ জন আহত হয়েছে। মাসহ তারা সবাই গুরুত্বর আহত হলে তাদেও ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিমা ভাঙচুরের ঘটনা সাজানো নাটক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস ছোবহান জানান, ৯ জন রোগী এসে ছিল। তাদেও মধ্যে ৪ জন ভর্তি আছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় তদন্তকারকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে এবং কোর্টে একটি মামলাও রয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা সরেজমিনে দেখা গেছে। তবে কে করেছে তা তদন্ত করে বলা যাবে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied