ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১৮-১১-২০২২ বিকাল ৭:১৪
মাগুরায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া এই মেলা কে কেন্দ্র করে এজি একাডেমীর স্কুল মাঠ প্রাঙ্গণ সেজেছে এক বর্ণিল সাজে। ১৭/১১/২২ বৃহস্পতিবার মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ‌্যাড: সাইফুজ্জামান শিখর উক্ত বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার মাননীয় জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম। 
 
প্রায় শতাধিক দোকানিরা উক্ত মেলাতে বসেছেন বাহারি সব পসরা নিয়ে। বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট- প্যান্টের দোকানও বসেছে। মেলা আয়োজক কমিটি জানায়, মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে দি লায়ন সার্কাস পার্টি। তাছাড়া মেলায় ঢুকতে চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর স্থল এবং সেটার পাশেই রয়েছে পানির ফোয়ারা। ছোট শিশুদের বিনোদনের জন্য হাতি ঘোড়া নাগরদোলা নৌকা তো আছেই তাছাড়াও ঢাকা থেকে এসেছে ফুচকা, চটপটি, চাটনি সহ নামিদামি সব দোকানিরা। ইতিমধ্যে সরজমিনে যেয়ে দেখা যায় বাণিজ্যমেলার সব প্রস্তুতি শেষ করে দর্শনার্থীদের অপেক্ষায় উন্মুক্ত হচ্ছে মেলাটি। মেলা কে কেন্দ্র করে মাগুরা শহর জুড়ে বইছে উৎসবের আমেজ। মাগুরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাজমুল হক বাবলু বলেন দীর্ঘদিন পরে হলেও মাগুরাতে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় মাগুরার মানুষেরা স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ শীতকালীন পোশাক পরিচ্ছদ কিনতে পারবেন, পাশাপাশি একটি বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করছি উদ্বোধনের পর মেলায় লোকসমাগম বেশি হবে। মাগুরা পৌরসভার মাননীয় মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল এবং মাগুরা আওয়ামীলীগ নেতা জনাব শাখারুল ইসলাম শাকিল বলেন, অনেকদিন পর আবার এই মাসব্যাপী বাণিজ্যমেলার শুরু হয়েছে, যেটা মাগুরা বাসির জন্য একটা ঐতিহ্যবাহী মেলা হিসেবে পরিচিত ছিল, মাগুরাবাসীর স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ ও বিনোদনের মাধ্যমে মেলাটিকে আরো প্রাণবন্ত ও জাকজমক করে তুলবে। 
 
মাগুরায় এই মাসব্যাপী বাণিজ্য মেলা কে কেন্দ্র করে এবং মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। তাছাড়া মেলা প্রাঙ্গণ জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এক মাস শেষে উক্ত মেলাটি সমাপ্ত হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা