করোনাকালে রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত : অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়
দেশের অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধন করলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি প্রতিষ্ঠানটির বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিকাশমান পর্যটনশিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউস ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানে অভিযানের নামে এক ধরনের হয়রানি চলছে, যা করোনাকালে মোটেই গ্রহণযোগ্য নয়।
এফবিসিসিআই সভাপতি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা সহায়তার আশ্বাস পেয়ে অনেক উদ্যোক্তা সাহস নিয়ে বিনিয়োগে এগিয়ে আসছেন। এমন সাহসী উদ্যোগের অন্যন্য উদাহরণ অভিজাত বাফেট রেষ্টুরেন্ট দি রিও লাউঞ্জের এই পথ চলা। আমি প্রতিষ্ঠানটির সাফল্য কমানা করছি। আশা করছি- দি রিও লাউঞ্জ দেশি- বিদেশি ভোজন রসিকদের প্রত্যাশা পূরণ করবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের পিংক সিটি’র অষ্টম তলায় আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে ফিতা কেটে অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময়ে সংগঠনটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী অপু বিশ্বাসসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দি রিও লাউঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের অতিথিরা মাত্র ৭৯৯ টাকায় মধ্যহৃভোজে শতাধিক পদের খাবার গ্রহণ করতে পারবেন। আর মাত্র ৯৯৯ টাকায় নৈশভোজে থাকছে ১২০টির অধিক পদের বাহারী খাবার। এই খাবার মূল্যের বাইরে ক্রেতাদের পৃথকভাবে ভ্যাট ও সার্ভিস ফি প্রদান করতে হবে না। বিশুদ্ধ ও শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা থাকছে দি রিও লাউঞ্জে। সর্বোচ্চ মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের বিশাল সম্ভার নিয়ে থাকছে ইন্ডিয়ান, থাই, চাইনিজ, কন্টিন্যান্টাল, জাপানিজ, ট্র্যাডিশনাল খাবারের বিশাল আয়োজন।
আগামী ১ জুন থেকে এই নম্বরে ০১৯৯৮৪০০৫০০ কল দিয়ে বুকিং দেয়া যাবে ৫৫০ জন অতিথির ধারণ ক্ষমতা সম্পন্ন রেষ্টুরেন্ট দি রিও লাউঞ্জে। এখানে এক্সক্লুসিভ ইনটেরিওরের সঙ্গে আরও আছে- কিডস্ গেমিং জোন, কনফারেন্স হল, সেলফি বুথ, যেকোন অুনষ্ঠানের জন্য পৃথক মঞ্চ, ভিআইপি মিটিং রুম, জুসবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার ইত্যাদি।
এমএসএম / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
Link Copied