হরিণসহ ৬ চোরা শিকারি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ
সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফিরে আসার পথে ৬ চোরা শিকারিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩২ কেজি হরিণের মাংস, একটি জবাই করা হরিণ, দুটি নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। পরে বনরক্ষিরা হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় বলে অভিযোগ করেন স্থানীয় প্রত্যক্ষদর্শিরা। গত ১৬ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন সংলগ্ন শাপখালি এলাকা থেকে হরিণ উদ্ধার ও চোরা শিকারি আটকের ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর ঘটনা জানাজানি হয়।ওই ভিডিওতে দেখা গেছে, কোবাদক ফরেষ্ট স্টেশনের সামনে একটি মৃত হরিণের বাচ্চা ও একটি মাথা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন দুই ব্যাক্তি। পাশে আরেক ব্যাক্তিকে একটি জবাইকৃত হরিণ নিয়ে যেতে দেখা যায়। কোবাদক স্টেশন সংলগ্ন গোলখালি গ্রামের মোঃ ফারুক হোসেন বলেন, স্টেশন কর্মকর্তা আমাকে ডেকে একটি জবাই করা হরিণের চামড়া ছাড়িয়ে দিতে বলেন। আমি চামড়া ছাড়িয়ে দিয়ে চলে আসি। পরে মাংসগুলো কি করা হয়েছে তা আমার জানা নেই। স্থানীয় এক ইউপি সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গত বুধবার রাতে কোবাদক স্টেশনের বনরক্ষিরা দুইটি নৌকাসহ ৬ জন হরিণ শিকারিকে আটক করেন। তাদের কাছ থেকে একটি জবাইকৃত হরিণ ও ৩২ কেজি মাংস উদ্ধার করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর হরিণের মাংসগুলো তারা নিজেদের মধ্যে ভাগ-বন্টন করে নেন। জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, চোরা শিকারি আটকের বিষয় সঠিক নয়। তবে বনের মধ্যে অভিযানের সময় পরিত্যাক্ত অবস্থায় দুইটি নৌকাসহ ৩২ কেজি হরিণের মাংস ও হরিণ ধরার ফাঁসি উদ্ধার করা হয়েছে। তা স্টেশন সংলগ্ন এলাকায় ধ্বংস করা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, এর সংগে জড়িতদের ধরার চেষ্টা চলছে। তাদের আটকের পর মামলা করে আদালতে পাঠাবো বলে ভাবছি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’