আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের পদত্যাগ
আফগানিস্তান প্রায় ২০ বছর পর ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। গত সোমবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন 'স্কট' মিলার সোমবার পদত্যাগ করেছেন। খবর বিবিসির।
বাইডেন প্রশাসন বলেছে, ৩১ আগস্ট হলো আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন। তার এই ঘোষণার পরেই মিলারের পদত্যাগের খবর সামনে এলো। বাইডেনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই যুক্তরাজ্যসহ অন্যান্য ন্যাটোভূক্ত দেশগুলো তাদের প্রায় সব সামরিক বাহিনীর সদস্যকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা শুরু করে দিয়েছে।
আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই ন্যাটো বাহিনীর সব সদস্যের। ফলে দীর্ঘ দুই দশক পর দেশটি ছাড়ছে বিদেশি সেনারা। তবে ন্যাটোর সদস্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করার মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে তালেবানের হামলা বেড়ে গেছে। এমনকি আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের দখল নিতে শুরু করেছে তালেবান।
সোমবার একটি সাধারণ অনুষ্ঠানে জেনারেল মিলার অন্য দুই মার্কিন জেনারেলের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। তিনি বলেন, আমার বিদায় জানানোটা গুরুত্বপূর্ণ। সে সময় আফগানিস্তানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবেগঘন মিলার বলেন, আমাদের কাজ ভুলে যাওয়ার নয়।
সফলতার সঙ্গে দীর্ঘ সময় ধরে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর হয়ে কাজ করেছেন জেনারেল মিলার। এটাকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেন তিনি।
তবে মার্কিন বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকেই তালেবানের হামলা-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। সরকারি বাহিনীকে হটিয়ে দেশটির বিভিন্ন এলাকার দখল নিতে শুরু করেছে সশস্ত্র এ গোষ্ঠী। আফগান এলাকার কর্তৃত্ব দখল নিয়ে তালেবান ও আফগান সরকারের মধ্যে প্রায়ই দ্বিমত দেখা যায়। তবে সম্প্রতি আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান।
এদিকে আফগান সেনারা তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে যাচ্ছে। কিন্তু আফগান সরকার বলছে, পালিয়ে যাওয়া এসব সৈন্যদের ফিরিয়ে ফের যুদ্ধে পাঠানো হবে।
অপরদিকে নির্ধারিত সময়ের মধ্যে সব বিদেশি সেনা আফগানিস্তান না ছাড়লে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তালেবান। কিন্তু সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আরও তীব্র হলে আশপাশের দেশ অভিমুখে ফের আফগান শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাজিকিস্তান ইতোমধ্যে আফগানিস্তান সীমান্তের ক্রসিংগুলোতে সতর্কতা জারি করেছে। ইতোমধ্যেই আফগান সীমান্তের নিরাপত্তা জোরদারে বাড়তি ২০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক