মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা প্রদর্শন
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের ফুটবল প্রেমী আমজাদ হোসেন (৭০) নামে এক জার্মান সমর্থক সাড়ে ৭ কিমি লম্বা জার্মানির পতাকা তৈরি ও প্রদর্শন করে ব্যাপক চমক সৃষ্টি করেছেন। তিনি নিশ্চিন্তপুর স্কুল মাঠে তার তৈরি করা এই পতাকার প্রদর্শন করেন।
ইতিপূর্বে তিনি ২০০৬ সালে প্রথম দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি জার্মানির পতাকা তৈরি করেন। পরবর্তীতে ২০১০ সালের বিশ্বকাপের সময়ও পতাকার দৈর্ঘ্য বেড়ে দাড়ায় আড়াই কিলোমিটারে। পর্যায়ক্রমে ২০১৪ সালে আরও এক কিলোমিটার পতাকা দৈর্ঘ্য বৃদ্ধি করে তৈরি করেন সাড়ে তিন কিলোমিটার লম্বা। সর্বশেষ ২০১৮ সালে তার তৈরি পতাকার দৈর্ঘ্য গিয়ে দাড়ায় পাঁচ কিলোমিটারে। এবার কাতার বিশ্বকাপ উপলক্ষে সেই আমজাদ হোসেনই তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা।
বিশ্বের একমাত্র দীর্ঘতম এই পতাকার কারিগর আমজাদ হোসেন পেশায় একজন দরিদ্র কৃষক।পতাকা বানানোর টাকা জোগানের জন্য এই কৃষক আমজাদ তার বাড়ির তিন শতক জমি পর্যন্ত বিক্রি করেছেন। ২০১৪ সালে জার্মান রাষ্ট্রদূত মাগুরায় তার বাড়িতে এসে আমজাদের পতাকা উদ্বোধন করে গিয়েছিলেন। সে সময় তাকে জার্মান দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধনাও দেয়া হয়েছিল। একইসঙ্গে জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছিল।
আমজাদ হোসেন বলেন, পূর্বে ২০০৫ সালে তিনি একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। দেশীয় কোন ওষুধেই উনার রোগ মুক্তি হচ্ছিল না। সর্বশেষ জার্মানির বিটি নামে হোমিও ওষুধ খেয়ে তিনি রোগ থেকে মুক্তি পান। তার পর থেকেই তিনি জার্মানের ভক্ত। একইভাবে জার্মান ফুটবল দলকেও তিনি ভালবাসেন। তার এ ভালবাসা থেকেই জার্মান দলের সবচেয়ে বড় পতাকা বানিয়ে তার ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান। আগে সাড়ে ৫ কিলোমিটারের সঙ্গে এবার নতুন দুই কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করতে ইতোমধ্যে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। এবার কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মান দল চ্যাম্পিয়ন হলে তিনি নিজ বাড়িতে কয়েক শত লোকের খাওয়ার আয়োজন করবেন এবং পতাকা নিয়ে মাগুরা শহরে মিছিল করার পরিকল্পনার কথা জানান।
পতাকা প্রদর্শনের সময় চাউলিয়া ইউপির চেয়ারম্যান হাফিজুর রহমান সহ গ্রামবাসী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা ফুটবল একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম বার্কি সহ স্থানীয়রা বলেন, আমজাদ জার্মান পাগল মানুষ। দরিদ্র কৃষক হলেও বিশ্বকাপ ফুটবল এলে তিনি প্রতিবারই জার্মানির দীর্ঘ পতাকা বানিয়ে চমক সৃষ্টি করেন, যা অনেকের পক্ষেই করা সম্ভব নয় । আমরা তার দল জয়ী হোক এ কামনা করছি।
জামান / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান