ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ছাত্রলীগ নেতার হামলার শিকার প্রবাসী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৪:৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের অন্তর্গত সমিতির বাজারে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদ আনোয়ার বাপ্পি ও তার সহযোগীরা প্রবাসী রফিকুল হায়দারকে (৩৮) মারধরের অভিযোগ উঠেছে। রফিকুল হায়দার মধ্যম মঘাদিয়ার হাফিজুর রহমান মেস্তরী বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সমিতির বাজারে পূর্বশত্রুতার জের ধরে মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজীর তালুক গ্রামের আনোয়ার আলী মেস্তরী বাড়ির মৃত রেজা উল করিমের ছেলে মো. তোহিদ আনোয়ার বাপ্পী (২২), একই বাড়ির মঞ্জুরুল আলমের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জিসান (২২)-সহ অজ্ঞাত ৭-৮ জন মিলে রফিকুল হায়দারকে ছুরি, রামদা, লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। মারধর ও চিৎকার শুনে স্থানীয়রা এলে আহত রফিকুল হায়দারকে রেখে চলে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

হামলায় আহত রফিকুল হায়দার বলেন, আমি প্রবাস থেকে ফেরার পর একটি খামার দিয়ে গরুর ব্যবসা শুরু করি। ঘটনার দিন রাতে  আমি আমার পার্টনারের সাথে কথা বলার জন্য সমিতির বাজারে পৌঁছাই। কোনোকিছু বুঝে ওঠার আগে বাপ্পি তার দলবল নিয়ে আমার ওপর রড, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে িআক্রমণ করে  এবং আমার সাথে থাকা নগদ ২ লাখ ৯ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।  ইতিপূর্বে বাপ্পি  আমার চাচাতো ভাইকে জোরপূর্বক মিটিংয়ে নেয়ার জেরে একটি হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা থানায় একটি মিথ্যা মামলাও করে। 

অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি হামলার কথা স্বীকার করে বলেন, গত ১০-১২ দিনেআগে রফিকুল হায়দারের চাচাতো ভাই সাব্বিরের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ আসে। ওই ঘটনায় মারধরের একটি মামলা চলমান আছে। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বাজারে এসে গালমন্দ করে রফিকুল হায়দার। এরই পরিপ্রেক্ষিতে আমার কিছু ছোট ভাই ও বাজারের লোকজন তাকে মারধর করে। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতি / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান