ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হারিয়ে যাচ্ছে কলাপাতায় অতিথি আপ্যায়ন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:৩৩

গ্রামবাংলায় এক সময়কার বিয়েবাড়ি কিংবা বড় কোনো আয়োজনে অতিথিদের কলা পাতায় খাবার পরিবেশন করা হতো। কিন্তু সময়ের পথপরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় কলা পাতায় খাবার পরিবেশন যেন হারিয়ে গেছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার শেখপাড়ায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়ে এক শিক্ষা সফর অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের কলা পাতায় খাবার পরিবেশন করতে দেখা গেলো।

শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সারিবদ্ধভাবে মাটিতে চট বিছিয়ে কলা পাতায় খাবার পরিবেশন করেন শিক্ষা সফর আয়োজন করা সিরাজগঞ্জের স্মার্ট ট্যুরিজম নামে একটি সংগঠনের সদস্যরা আর। তবে  দৃশ্য এখন আর চোখেই পড়ে না।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পর্বতারোহী, ৩৪৫টি বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণকারী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত মাহবুব পলাশের বাড়িতে আয়োজিত শিক্ষা সফরে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গণমাধ্যমকর্মীদের খাবার পরিবেশন করা হয় কলার পাতায়।

এ সময় কথা হয় স্মার্ট ট্যুরিজমের শিক্ষা সফরে আসা এক শিক্ষার্থীর  সঙ্গে। তিনি বলেন, শিক্ষা সফরে এসে আমার খুব ভালো লাগছে। বহু বছর পর কলা পাতায় খাবার খেলাম, এখন যা আর গ্রামগঞ্জে চোখে পড়ে না। এই সফরে না এলে আনন্দটা উপভোগ করতে পারতাম না।

পর্বতারোহী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত মাহবুব পলাশ বলেন, আমি আগেই স্মার্ট ট্যিুরিজমের শিক্ষা সফরে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের  জানিয়েছিলাম কলা পাতায় আপ্যায়ন করব। হারিয়ে যাওয়ার পথে এই কলা পাতায় আপ্যায়নের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আমার সংরক্ষণে থাকা ৩৪৫টি বিরল প্রজাতির বৃক্ষের বাগান দেখে প্রকৃতি সম্পর্কে জানতে পারেবে।
 
গণমাধ্যমকর্মী আব্দুস ছালাম, লিখন আহম্মেদ ও সুরঞ্জিত সরকার বলেন, আমরা মাহবুব পলাশের সংগ্রহে থাকা ৩৪৫টি বিরল প্রজাতির বৃক্ষ দেখতে শিক্ষা সফরে এসেছি। একটি সংগঠনের আয়োজনে মাহবুব পলাশের নিমন্ত্রণে এখানে হাজির হই। ব্যস্ততার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। তবে বহু বছর পর কলা পাতায় অতিথি আপ্যায়ন আমাদেরও ভালো লেগেছে। এখন তো এ বিষয়টি চোখেই পড়ে না।

এমএসএম / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার