ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে টমটম-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১২:৩৮

পিরোজপুরে টমটম-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে রিয়াজ হাওলাদার (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সকালে পাড়েরহাট সড়কের বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান। নিহত রিয়াজ হাওলাদার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের লতিফুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকসার সাথে পাড়েরহাট থেকে পিরোজপুরের দিকে আগত একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক রিয়াজ হাওলাদার নিহত হন। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কায় টমটমচালক টমটমে আটকা পড়েন। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কাজল মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। টমটম চালক গাছের সাথে আটকে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে। টমটম-নসিমন রাস্তায় বেপরোয়াভাবে চললে এভাবেই অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ঘাতক টমটমটি আটক করেছি। লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত