রাজধানীতে সড়কে ঝরল ৩ প্রাণ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও সকালে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি বলেন, শেরেবাংলা নগর, ভাটারার ছোলমাইদ ও কারওয়ান বাজার এলাকায় রাত ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী বাসেদ (৩২), মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮) ও সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০)।
বাসেদের সহকর্মী রেজাউল করিম বলেন, গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌঁছালে গরুর ট্রাক থেকে অসাবধানতাবশত বাসেদ নিচে পড়ে যায়। গুরুতর আহত হন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসেদ চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মোকসেদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০) নিহত হন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায়। মঙ্গলবার সকাল ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল কড়াইলবস্তি এলাকায় থাকতেন। বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি তৈয়ব আলীর ছেলে।
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮)। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় তাকে আহত অবস্থায় ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবুল আগেই মারা গেছেন।
তিনটি মৃত্যুর তথ্যই নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
প্রীতি / প্রীতি
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক