চলতি পথে বাস থেকে সড়কে লাশ ফেলে পালাল বেপরোয়া গতির বিনিময় পরিবহন
টাঙ্গাইলের ঘাটাইলে চলতি পথে বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ সড়কে ফেলে পালিয়ে গেছে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ চলন্ত অবস্থায় এক ব্যক্তিকে সড়কে ফেলে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। পরে ঘাটাইল থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (২১ নভেম্বর) সকালে ঘাটাইল থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম জানিয়েছেন, এখনো মরদেহের পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, রোববার রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে রেখে গেছে- এমন খবর পেয়ে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় শনাক্ত ও বিনিময় পরিবহনের বাসটি আটক করতে পুলিশ কাজ করছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied