ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উদ্দীপনের ৯২৩ তম শাখার উদ্বোধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ১:৪৫

বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ ধরে গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌছে যাবে উদ্দীপনের কার্যক্রম, তৃণমূলের সাধারণ জনগণ হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সৃষ্টি হবে নতুন উদ্যোক্তার। সেই লক্ষ্যে পিরোজপুর জেলার সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের উদ্দীপনের ৯২৩ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব হোসেন, উদ্দীপন পিরোজপুর জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক তুষার কান্তি মজুমদার। অমিত বিশ^াসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জোনাল অফিস হিসাব রক্ষক মোঃ নাজমুল হুদা, সমাজসেবক এস.এম মাইনুল হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক সাথী মৃধা, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পূজা মিস্ত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সদস্যদের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে শাখার কার্যক্রমের শুভ সূচনা করা হয় এবং উদ্বোধন উপলক্ষে এলাকার জনসাধারণের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত