ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় পরিবহন থেকে মাদকসহ আটক -৩


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ২১-১১-২০২২ রাত ৯:২৪

মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে মোট ৬৯ বোতল মাদক ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে। 

রোববার দুপুর ১২ টা ৫৫ মিনিটে শ্রীপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়। পরে একই দিন রাত ৮ টার দিকে দ্বিতীয় অভিযানে ১৮ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত ১ম মাদক ব্যবসায়ীর নাম আশিকুল ইসলাম আরিফ (২৪)। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। ২য় আসামীর নাম আমির হোসেন (২৬)। তিনি কুমিল্লা জেলার দেবিনগর উপজেলার হোসেনপুর গ্রামের আনু মিয়ার ছেলে এবং অপর ৩য় আসামী নাজিমুদ্দিন (২৬) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

রোববার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াবদা বাজার নামক স্থানে শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এসআই মিশুক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে যথাক্রমে যশোর থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি বাস ও খান পরিবহনের অপর একটি বাস এর গতিরোধ করে আশিকুল ইসলাম আরিফকে আটক পূর্বক ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং যাত্রী আমির হোসেন ও নাজিমুদ্দিনকে আটক পূর্বক ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, আটককৃত ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা