সাগরে ইলিশ নেই, বিপাকে জেলে-ট্রলার মালিকরা
সাগরে ইলিশ সংকটের কারণে বিপাকে পড়েছেন বরগুনার জেলে ও ট্রলার মালিকরা। এ অবস্থায় ঋণ পরিশোধ করতে না পারায় বাড়িতে ফিরতে পারছেন না জেলেরা। আর ঋণ পরিশোধের জন্য ট্রলার বিক্রি করতে চাইলেও ক্রেতা পাচ্ছেন না মালিকরা। এ অবস্থায় মূলধন সংকটে সাগরে মাছ শিকারে যাচ্ছে না বরগুনার অধিকাংশ মাছ ধরার ট্রলার।
জানা যায়, প্রায় দেড়-দুই লাখ টাকার জিনিসপত্র নিয়ে ৮-১০ দিনের জন্য সাগরে যায় মাছ ধরার ট্রলারগুলো। কিন্তু সাগরে ইলিশ না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা। ইলিশ না পাওয়ায় আয় হচ্ছে না তাদের। তাই অর্থ সংকটে সাগরে ফের ট্রলার পাঠাতে পারছেন না মালিকরা।
সরেজমিনে দেখা যায়, সাগরে ইলিশ শিকার শেষে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছেন এফ বি মায়ের দোয়া-১ নামে মাছ ধরার ট্রলারের ১৬ জেলে। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চোখে-মুখে হতাশার ছাপ তাদের। শুধু মায়ের দোয়া ট্রলারের জেলেরাই নয়, একই অবস্থা বরগুনার প্রায় সব জেলের। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দিন দিন ঋণের বোঝা ভারী হচ্ছে। কিস্তি পরিশোধ করতে না পারায় বাড়িতেও যেতে পারছেন না তারা। এ অবস্থায় পরিবার-পরিজনের ভরণপোষণ নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা।
আফজাল, খোকন, রশিদ মিয়াসহ কয়েকজন জেলে বলেন, সাগরে ইলিশ নেই। দুই-আড়াই লাখ টাকা খরচ করে সাগরে যাই, কিন্তু আমাদের ফিরতে হচ্ছে খালি হাতে। বাড়িতে টাকা পাঠাতে পারছি না। পাওনাদারদের ভয়ে বাড়িতেও যেতে পারছি না। সত্যি কথা বলতে অসহায় আমরা।
সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দিন দিন ঋণের বোঝা ভারী হচ্ছে ট্রলার মালিকদেরও। তাই মূলধন সংকটে অধিকাংশ ট্রলার সাগরে মাছ ধরতে যাচ্ছে না। ঋণের দায়ে ট্রলার বিক্রি করতে চাইলেও ক্রেতা পাচ্ছেন না ট্রলার মালিকরা।
লিটন ফরাজি, হাসান, বেলাল হোসেনসহ কয়েকজন ট্রলার মালিক বলেন, সাগরে ইলিশ নেই। ধার-দেনা পরিশোধ করতে পারছি না। জাল ট্রলার বিক্রি করতে চাই। তবুও ক্রেতা পাচ্ছি না। এই কারবারে এখন আর কেউ আসতে চায় না। শুধু লস আর লস।
পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বঙ্গোপসাগরে ইলিশ নেই। টাকার অভাবে সাগরে ট্রলার পাঠাতে পারছেন না অনেক মালিক। অনেকে ট্রলার বিক্রি করতেও পারছেন না। এখন আমাদের যদি বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে এ ব্যবসায় টিকে থাকতে পারব।
প্রসঙ্গত, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের দেওয়া তথ্য মতে, ২০২১ সালের ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর ২৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ অবতরণকেন্দ্রে ইলিশ বিক্রি হয়েছে ১১৫ মেট্রিক টন। আর একই সময়ে এ বছর ইলিশ বিক্রি হয়েছে ৭৭ মেট্রিক টন।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ