নেশাগ্রস্ত ছেলের লাথিতে মায়ের মৃত্যু
গাইবান্ধা সদরের বোয়ালীতে নেশার টাকা না পেয়ে নেশাগ্রস্ত ছেলের লাথিতে মৃত্যু হয়েছে মা খাদিজা বেগমের (৫০)। এ অভিযোগে বাবা আব্দুস সাদেক বাদী হয়ে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ছেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১২ জুলাই) রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘাতক ছেলে শাওন (২২) মা খাদিজা বেগমকে মারধর করে এবং লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মা মারা যান। ঘাতক ছেলে শাওন (২২) ঘটনার পরপরই পালিয়ে যায়।
এর আগে সে নেশার জন্য বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাদেক আলীর কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাওন ক্ষুব্ধ হয়ে বাবাকেও মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে নেন প্রতিবেশীরা।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, ছেলের বাবা সাদেক আলী বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied