ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ২:৬
মাগুরাতে জাতীয় পার্টি একটি বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে সরকারি দলের ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা জাতীয় পার্টি।
 
আজ ২২/১১/২২ মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে জেলা জাতীয় পার্টির আয়বায়ক সেলিনা হাসানের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে শহরের চৌরঙ্গীর মোড়ে আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক সিরাজুল সাইফ, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রশিদ সহ অনেকে।
 
বক্তারা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের নামে দায়েরকৃত মামলা কে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকারি দলের ষড়যন্ত্র উল্লেখ করে অবিলম্বে সেটি প্রত্যাহারের দাবি জানান। এ সময় নেতৃবৃন্দ লাগামহীন দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ রাষ্ট্র পরিচালনায় সরকারি দলের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা