ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৩:৩
উদ্ভাবনী জয়োল্লাসে বাংলাদেশ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকা কোটালীপাড়া -টুঙ্গিপাড়ার উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি মো: শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মুনসুর গাজী লিপি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বক্তব্য রাখেন।
 
এসময় আরো উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, সুমন হোসেন বাচ্চু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 
 
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় ২২টি স্টলে বিভিন্ন  প্রতিষ্ঠান  নিজেদের পণ্য প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ