ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আগামী বছর খাদ্য নিরাপত্তায় মডেল হয়ে থাকবে বাংলাদেশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৪:৭

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, আগামী বছর খাদ্য নিরাপত্তার মডেল হয়ে থাকবে বাংলাদেশ। দেশে কোন খাদ্য সংকট হবে না বলে মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে অনেকে দেশে রিজার্ভ ঘাটতি, খাদ্য সংকটসহ নানা বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বার্থান্বেষী মহল। আমাদের সতর্ক থাকতে হবে। সাবেক এই গভর্নরের মতে, ইতোমধ্যে দেশে আমনের ফলন ভাল হয়েছে। আগামী বোরো আবাদেও ধানেরও ফলন ভাল হবে। এজন্য সময় মতো কৃষকের হাতে সার পৌছে দিতে হবে। তিনি গত সোমবার বিকেলে উন্নয়ন সংস্থা ইএসডিও’র সেমিনার হলে আয়োজিত “মানব উন্নয়ন ভাবনা” শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন।
সাবেক গভর্নর ড.আতিউর রহমান আরো বলেন, বাংলাদেশ আজ অনেক পথ পেরিয়ে এসেছে। দেশের অনেক উন্নয়ন হয়েছে। এসব অস্বীকার করার কোন উপায় নেই। ১৯৭২ সালে মাত্র ৯৩ ডলার ছিল পথাপিছু আয়। বঙ্গবন্ধুর মাত্র তিন বছর শাসন আমলে তা বেড়ে দাঁড়ায় ২৭৩ ডলারে। কিন্তু তার মৃত্যুর পর নেমে আসে ১৮৩ ডলারে। আরো এক বছর পর মাথা পিছু আয় কমে নেমে আসে ১২৮ ডলারে। দীর্ঘ তের বছর লেগেছিল বঙ্গবন্ধুর শাসন আমলে যে মাথা পিছু আয় ছিল সে পর্যন্ত আসতে। ড.আতিউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের অনেক বড় সম্পদ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে ঘিরে ইতিহাস, আমাদের অস্তিত্ব এবং স্বপ্ন গুলো ঘুরছে এখনো।
সাবেক গভর্নর বলেন, আমাদের অনেক দুর্ভাগ্য যে বন্ধুবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেকেই ছক্কা-পাঞ্জা খেলা হয়েছে। সেই স্থান থেকে উঠে এসে আমরা নতুন যাত্রা শুরু করেছি। কিন্তু এই যাত্রাও অনেক চ্যালেঞ্জের । তিনি নিজের স্বার্থের উর্ধ্বে উঠে এসে নতুন বাংলাদেশ, সোনার বাংলা গড়ার আহŸান জানান।
ইএসডিও এবং বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট যৌথ ভাবে আয়োজিত অনুষ্ঠানে ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবক গভর্নর ড. আতিউর রহমান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

পরে ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান। একই সাথে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান ইএসডিও’র পক্ষ থেকে সাবেক গভর্নর ড. আতিউর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত