সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, সম্পাদক আফাজ উদ্দিন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আফাজ উদ্দিন। সোমবার বিকেলে সাটুরিয়া আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন তাদের নাম ঘোষনা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃলমূল নেতাকর্মীদের সমর্থনে পুরোনো দুজনকেই দলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সম্মেলনের নীতি নির্ধারকরা জানান। বিগত নির্বাচনে বিএনপির চেয়ে প্রায় ৩০ হাজার ভোট বেশি দিয়েছিল আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব জাহিদ মালেককে। এবারও আওয়ামীলীগের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার করেন তারা।
সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগ করি। প্রায় ২৫ বছর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহন করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছি। যতদিন বেঁচে থাকব আওয়ামীলীগকে বুকে ধারণ করেই মরব।
সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আন্দোলন করি। তখন আমি পশ্চিম কাউন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। মওলানা ভাসানীর আমল থেকে রাজনীতি করি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ৬ দফা আন্দোলনে অংশ নেয়। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে সাটুরিয়া মানিকগঞ্জ আসন থেকে আওয়ামীলীগ ২৫ থেকে ৩০ হাজার ভোট পেত। সাবেক সভাপতি আরশেদ আলী চৌধুরী মারা যাওয়ার পর আমি ১০ বছর আগে সভাপতির দায়িত্বভার গ্রহন করি। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করি। এরপর থেকে পেছনে আর তাকাতে হয়নি। এবারও আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
Link Copied