ছাগল মেরে ফেলায় ৩০ হাজার টাকা জরিমানা
পাটক্ষেত থেকে ছাগল তাড়িয়ে দেয়ার জন্য ছোড়া ঢিলের আঘাতে ছাগলের মৃত্যুর পর লঙ্কাকাণ্ড ঘটেছে। এক ছাগলের পরিবর্তে পাটচাষির দু-দুটি গরু ধরে নিয়ে যায় ছাগলের মালিক। এরপর চেয়ারম্যানককে নালিশ করে গরু দুটি ফেরত পেলেও ছাগল মেরে ফেলার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা সদর ইউনিয়নের যুগীপাড়া গ্রামে।
ওই গ্রামের পাটচাষি বিনয় চন্দ্র বর্মণ জানান, গত শুক্রবার তার পাটক্ষেত নষ্ট করলে ছাগল তাড়াতেতিনি ঢিল ছোড়েন। তার ছোড়া ঢিলে ছাগলটি মারা যায়। ছাগলের মালিক মহারাজকে ক্ষতিপূরণও দিতে চান তিনি। কিন্তু মহারাজ ক্ষিপ্ত হয়ে তার ছাগলের ক্ষতিপূরণ হিসেবে তার দুটি গরু ধরে নিয়ে যায়। তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটেরর কাছে জানান। পরে ভরতখালীতে চেয়ারম্যানেরর ব্যক্তিগত কার্যালয়ে সালিশ বৈঠকের পর গরু ফেরত দিয়ে ছাগল মারার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিনয়ের ছোট ভাই মিন্টু চন্দ্র বর্মণ বলেন, অসাবধানতাবশত ছোড়া ঢিলে ছাগলটি মারা যাওয়ায় তারা ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। কিন্তু একটি ছাগলের জন্য বাড়ি থেকে গরু ধরে নিয়ে যাওয়া অন্যায় ও দুঃখজনক।
এ ব্যপারে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ছুইট জানান, বিনয় যে ছাগলটি মেরে ফেলেছে ওই ছাগলের পেটে বাচ্চা ছিল। একটি বয়স্ক ছাগল তিনটি করে বাচ্চা জন্ম দেয়। বছরে দুবার বাচ্চা দেয়, সেই যুক্তিতে দুপক্ষকে সাথে নিয়ে এই জরিমানা নির্ধারণ করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied