মানিকগঞ্জ জেলা পুলিশের অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
বুধবার সকালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।এসময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার দুপাশে ও ফুটপাতে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে শহরে প্রবেশের ক্ষেত্রে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। যে কারণে প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতায় পড়তে হতো সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, এসব ব্যবসায়ীদের কারণে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে করে সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হতো। এসব বিষয় চিন্তা করে শহরের রাস্তাটি যানজটমুক্ত করতে এমন অভিযান চালানো হয়েছে। তবে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied