ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকায় দেয়ালে দেয়ালে ফুটবল বিশ্বকাপ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১:৬
শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা কিংবা বাজার থেকে চায়ের দোকান, সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উন্মাদনা। পুরান ঢাকার অলি-গলিও পিছিয়ে নেই এতে। দেয়ালচিত্রে বর্ণিল হয়ে উঠেছে পুরান ঢাকার বিভিন্ন গলি।
 
সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার সূত্রাপুরে হেমেন্দ্রদাস রোড থেকে পূর্নচন্দ্র ব্যানার্জি লেনের পুরোটাই বর্ণিল হয়ে উঠেছে দেয়ালচিত্রে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দেশের পতাকা, খেলোয়াড় ও বিভিন্ন ফুটবল চিত্রকর্মে রঙিন হয়ে উঠেছে দুইপাশের দেয়াল। 
লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো সহ তারকা খেলোয়াড়দের প্রতিকৃতিও ফুটিয়ে তুলা হয়েছে দেয়ালে। আঁকা হয়েছে  বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বিশাল আকৃতির প্রতিকৃতিও। মেসির পাশেই নেইমার কিংবা ব্রাজিলের পাশেই আর্জেন্টিনার পতাকা এঁকে দেয়া হয়েছে ভ্রাতৃত্ববোধের বার্তা।
 
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পতাকা স্থান পেয়েছে দেয়ালচিত্রে। মেসির ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেইমার। পাশেই আঁকা ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। ফুটবল দ্বৈরথ ছাড়িয়ে মূল বার্তাটা যেন বিশ্বকাপ আনন্দের। বিশ্বকাপ ট্রফি, মাসকট, কাতার বিশ্বকাপের লোগো থেকে শুরু করে স্টেডিয়ামও স্থান পেয়েছে দেয়ালচিত্রে।
 
 
দেয়ালচিত্র ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকাজুড়ে। দেয়ালচিত্র আশেপাশের এলাকা থেকেও ভীড় জমাচ্ছেন অনেকে। কেউ বা ছবি তুলছেন, কেউ বা ঘুরে ঘুরে দেখছেন। অভিনব এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসীও।
 
দেয়ালচিত্র দেখতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান l জানান, 'আমি পাশেই একটা মেসে থাকি। প্রতিদিনই এই গলি দিয়ে যাতায়াত করি। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেয়ালগুলোকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলা হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে।'
 
স্থানীয় বাসিন্দা একরাম মিয়া  বলেন, 'ফুটবল বিচ্ছকাপ উপলক্ষে মহল্লার পুলাপান দেয়ালে ছবি আঁকছে। মেসি, রোনালদোর ছবিও দেখা যাইতেছে, মহল্লাটা এখন সুন্দর লাগতেছে। অনেকেই ছবি তুলার লাইগা আসতেছে। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হইছে।'
 
খোঁজ নিয়ে জানা যায়, অভিনব এই দেয়ালচিত্র অঙ্কনের কাজ করেছে শিংটোলা তরুণ জাগরণ সংঘ। পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশের সরু গলিগুলোকে ফুটবল বিশ্বকাপের সাজে রাঙিয়ে তুলতেই তুলতেই এই উদ্যোগ তাদের। উদ্যোক্তারা জানান, পুরান ঢাকার গলিগুলো অনেক সরু। পরিকল্পিত না হওয়ায় ভালো দেখায় না। তাই ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে এলাকার তরুণদের উদ্যোগে আঁকা হয়েছে এসব দেয়ালচিত্র। মূল উদ্দেশ্য, সবাই মিলে ফুটবল বিশ্বকাপের আনন্দ-উল্লাস উপভোগ করা। সেই সাথে পুরো এলাকায় বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দেওয়া।
 
শিংটোলা তরুণ জাগরণ সংঘের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্লাবন খান  বলেন, 'এলাকার তরুণরা মিলে এই কাজ করেছি। একেকজন একেক দলের সমর্থক হলেও সবাই মিলে চাঁদা তুলে দেয়ালে ছবি এঁকে ফুটবল বিশ্বকাপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন গলিগুলো সুন্দর দেখাচ্ছে। ফুটবল বিশ্বকাপের আনন্দও সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।'

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার