মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা দিল মাদরাসার ৩০০ শিশু শিক্ষার্থী
মেধা যাচাইয়ের লক্ষে মাদরাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে টাঙ্গাইলের গোপালপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ঝাওয়াইর ইউনিয়নের নলিন দারুসসালাম কওমী মাদরাসায় শিশুদের নিয়ে বৃত্তি পরীক্ষার (নূরানী ইস্কলার শীপ) আয়োজন করে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষা ফাউন্ডেশন।
বৃত্তি পরীক্ষা চলাসময় কেন্দ্র পরিদর্শন করেন- অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ঝাওয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার মিজান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান।
উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, মাদরাসার শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বৃত্তি পরীক্ষায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণির ১৬টি মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সস্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied