মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আজই শপথ
মালয়েশিয়ার প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর আজই এই পদে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়।
ওই নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ‘মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, মহামান্য (রাজা) আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন।’
আনোয়ারের পাকাতান হারাপান পার্টি গত শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন তাদের হাতে নেই। আর তাই তিনি কোন দলের সাথে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।
যদিও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আজ দেশটির দুই বৃহত্তর জোট সংস্কারবাদী আনোয়ার ইব্রাহিমের হারাপান কোয়ালিশন এবং সাবেক সরকার দলীয় জোট ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারে। এতে করে আনোয়ার প্রধানমন্ত্রী হবেন।
বিবিসি বলছে, আনোয়ার ইব্রাহিম স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
উল্লেখ্য, আনোয়ারের পাকাতান হারাপান পার্টি ২০১৮ সালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে তৎকালীন বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরই এটি ক্ষমতা হারায়।
মূলত তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে শাসক জোট ভেঙে পড়ে এবং মালয়েশিয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়।
এমএসএম / এমএসএম
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান
ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান