ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউ’র ২য় সমাবর্তন শনিবার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:১১

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ২য় সমাবর্তন আজ শনিবার দুপুরে নগরের টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এউপলক্ষে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো নুরুল আনোয়ার। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উন্মুক্ত চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের জগতকে প্রসারিত করার প্রত্যয়ে অগ্রণী ভূমিকা রাখছে এ বিদ্যাপীঠ। এ ধারাবাহিকতায় ’টার্নিং ড্রীমস ইনটু রিয়েলিটি’ প্রতিপাদ্যে এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে পাশকৃত মোট ৫৬৪৯ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১৫১৭ জন শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। এতে ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও ১৩ জন শিক্ষার্থীকে ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হবে।

সমাবর্তনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের পক্ষে, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, একেএম এনামুল হক শামীম এমপি। বক্তা হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এতে সম্মানিত অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস তাহমিনা খাতুন।
সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল দাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, এহসানুল হক রিজন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গনেশ চন্দ্র রায়, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, রেজিস্ট্রার মো ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য শিক্ষাজীবনের সর্বোচ্চ প্রাপ্তির এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কালোগাউন আর মাথায় হেট পরে ছবি ধারণে মেতে উঠেছে সাবেক শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী