জনসমুদ্রে রূপ নিবে চট্টগ্রামে আ.লীগের মহাসমাবেশঃ বাবর
চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, আগামী ৪ঠা ডিসেম্বরের জনসভা জনসমুদ্রে পরিনত হবে বলে আশা প্রকাশ করেছেন, করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে গণসংযোগ, প্রচারণা ও পথসভা উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। বিকেল ৪ টায় নগরীর এনায়েতবাজার থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে, তিন পুল, নিউমার্কেট, কোতায়ালী, সিনেমা প্যালেস হয়ে ডি.সি হিলে এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির সভাপতিত্বে প্রচারণা উদ্বোধনকালে তিনি আরো বলেন, আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের জন সমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরী হয়েছে। দেশের সার্বিক খাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর মাঝে যে আস্থা জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছে, তার অন্যতম প্রমাণ বহন করবে চট্টগ্রামের জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র। পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান, আরফাতুল করিম আসিকুন্নবী, মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম, মনিরুল ইসলাম, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মোরশেদ, এ কে মাসুদ, বিপ্লব দাশ, মো. ইকবাল, মো. ফরিদ, শাহাদাৎ সালাম শাওন, মো. সাহেদ, মুহাম্মদ আরিফ হোসেন, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইমজানুল ইমু, মো ইবনুল ইভান, ইব্রাহিম রুবেল, শিহাব আলী চৌধুরী, মিনহাজ, তানভীর হোসেন, রবিউল ইসলাম রনি, সাজ্জাদুল ইসলাম সোহাগ, সায়িদ বিন আব্দুল্লাহ নাহিদ, সাদনাম সাকিব, মুশফিকুল হায়দার, গোবিন্দ দত্ত, কাজী আবদুল আজিজ রায়হান, মো. মিশন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ