ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের ভাতার টাকা দিলেন ভূমিহীন মুক্তিযোদ্ধা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৫:৪
দেশে মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের কষ্ট দেখে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী (৮৯) তার এক মাসের ভাতার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। তিনি মৃত তমকিন মোহাম্মদের ছেলে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জোংড়া গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
 
তিনি একজন ভূমিহীন মুক্তিযোদ্ধা, তার নিজস্ব কোনো ভূমি নেই। তার স্ত্রী রয়েছে। তিনি চার ছেলে ও  এক মেয়ে বাবা। ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। বার্ধক্যের কারণে এখন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী। তিনি তার অভাবের সংসারে টাকা ব্যয় না করে করোনায় কর্মহীন ও অসহায় ব্যক্তিদের খাদ্য সহায়তার জন্য ১২ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা আজাহার আলী এ সহায়তার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের হাতে তুলে দেন। 
 
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী বলেন, করোনায় কর্মহীন ও অসহায় মানুষের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে সহায়তা করেছি, যাতে আমাকে দেখে সমাজের বিত্তবানরা করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করছেন। এজন্য আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি মহান আল্লাহতায়ালা যেন তাকে সুস্থ রাখেন ও দীর্ঘায়ু দান করেন।
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাইফুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মহানুভবতার পরিচয় দিয়েছেন। তার উদারতায় আমরা অনুপ্রাণিত। তার এই মহৎ উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা গরিব-অসহায়দের সহায়তায় এগিয়ে আসবে সেটাই আমার প্রত্যাশা।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু