জোরারগঞ্জ থানার নাকের ডগায় চলছে অবৈধ তেল বিক্রি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রাস্তার দুপাশে গড়ে উঠেছে চোরাই জ্বালানি তেলের অনেক দোকান। এই মহাসড়কে চলাচল করা ট্রাক, লরি ও আনা চোরাই তেল বিক্রি হয় এসব দোকানে । অভিযোগ রয়েছে, স্টেশনে কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে রাতের আঁধারে ট্রেন থেকে তেল চুরি করে চলে যাচ্ছে পাশে স্টেশনে থাকা কিছু অবৈধ দোকান গুলোতে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের জোরারগঞ্জ থানার পাশে চিনকি আস্তান স্টেশন রাস্তার মাথায় ষ্টেশনারী এর দোকানের আড়ালে চলছে অবৈধ চোরাই ও জ্বালানি তেলের অনেক দোকান। গভীর রাতে স্টেশনের কিছু চোরা কারবারির মাধ্যমে রাতে এসব তেল চুরি করে তা এসব দোকানে বিক্রি হচ্ছে, যা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ করেন। তারা আরো বলেন এসব দোকান গভীর রাত পর্যন্ত খোলা কিভাবে রাখে।
সরজমিনে দেখা যায়, এসব অবৈধ চোরাই ও জ্বালানি তেলের দোকানের পাশেই রয়েছে মাঈন উদ্দিন পেট্রোল পাম্প। মহাসড়কটিকে চলাচলকারি লরি, ট্রাক, ট্যাংক-লরিসহ বিভিন্ন ধরণের যানবাহন থেকে জোগাড় করা চোরাই তেল বিক্রি হয় এসব দোকানে।। অবৈধ এসব দোকানের কারণে ক্ষতির মুখে পড়ছেন এই অঞ্চলের বৈধ জ্বালানি তেলের ব্যবসায়ীরা।
ইতিপুর্বে এই সব অবৈধ ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হলেও তার অজ্ঞাত কারণে পুনরায় অবৈধ ব্যবসায় জড়িত হয়ে পড়ছে। চোরাই তেলের ব্যপারে চিনকিআস্তানা স্টেশন কর্মকর্তা, মোহাম্মদ সিরাজ জানান আমাদের কোন কর্মকর্তা এসব কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, এটা আমি আসার পর শক্ত হাতে বন্ধ করেছি। এখন কেউ এ কর্মকান্ডে জড়িত হলে তাকে অবশ্যই আইনের আওতায় আনবো।
এদিকে, উপজেলা সহকারি কমিশনার ভুমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লাইসেন্স ব্যতিত কেউ এ ব্যবসা করা আইনতো দন্ডনীয় অপরাধ, তার মধ্যে কেউ চোরাই তেল কারবারে সাথে জড়িত এমন তথ্য পেলে আমরা ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
প্রীতি / প্রীতি
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার