ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জনসনের ভ্যাকসিন নিয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৫:২১

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সোমবার জনসন এন্ড জনসনের (জে এন্ড জে) কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে সতর্ক করে বলেছে, এ ভ্যাকসিন গ্রহণের ছয় সপ্তাহের মধ্যে বিরল স্নায়ুবিক জটিলতা দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

কোম্পানীটিকে লেখা এক চিঠিতে এফডিএ বলছে, এ ভ্যাকসিন গ্রহণের পর গুলেইন-বারি সিন্ড্রম বা জিবিএস নামের স্নায়ুবিক জটিলতা দেখা দিতে পারে, যদিও এটা ‘খুব অল্প’ সংখ্যক লোকের ক্ষেত্রে হয়। তথাপি, জে এন্ড জে-এর ভ্যাকসিন গ্রহণকারীদের কারো দুর্বলতা, হাঁটতে সমস্যা হওয়া, অথবা মুখের স্বাভাবিক নাড়াচড়ায় ব্যাঘাত ঘটলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে এফডিএ।

যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ২৮ লাখ লোক জে এন্ড জে’র ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এফডিএ বলছে, প্রাথমিকভাবে অন্তত ১০০ জনের কাছ থেকে তারা অভিযোগ পেয়েছেন। এদের মধ্যে ৯৫ জনের অবস্থা বেশ গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সমস্যায় একজনের মৃত্যুও হয়েছে।

প্রসঙ্গত, জিবিএস খুব বিরল একটি স্নায়ুবিক জটিলতা। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্লায়ুর ওপর আক্রমন চালায়। দুর্বলতা এবং হাত-পায়ে ঝিনঝিন করা এ জটিলতার প্রাথমিক লক্ষণ। ধীরে ধীরে এ সমস্যা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুরো শরীরকে অবশ করে দেয়। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮