ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে  বাসের ধাক্কা, ৩ জন নিহত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৩:৪৯

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)। আহত আরিফ (৩০) মো. মিজানুর রহমান মিজান (৩৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

 শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ঢাকা থেকে চট্টগ্রাম গামী পিকআপকে (নং ঢাকা মেট্রো ন ১৯-৪৪৫১) দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ( নং ঢাকা মেট্রো ব ১৪-৯৩৬১)  ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্য চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন।  অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।
 
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন দিক থেকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজন মারা যায়। শুনেছি আহতদের আরেকজন চমেকে মারা গেছে। দুজনের লাশ, দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনো নিহতেদর স্বজনরা থানায় এসে পৌছায়নি। তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রীতি / প্রীতি

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত