কুমিল্লায় বিএনপি সমাবেশ : কর্মীদের কাতারে সাককু
বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাককু টাউন হল মাঠের গণসমাবেশে মঞ্চে স্থান না পেয়ে কর্মীদের নিয়ে একপাশে অবস্থান নিয়েছেন। শনিবার সকালেই মেয়র সাক্কুর নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে আসেন। তিনি টাউন হলের পূর্ব পাশে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে অবস্থান নেন।
তার কিছুটা দূরেই নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন বহিষ্কৃত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ১৫ জুনের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে আজীবনের জন্য বহিষ্কৃত হন মনিরুল হক সাককু এবং নিজাম উদ্দিন কায়সার।
দল থেকে বহিষ্কৃত হলেও বিএনপির গণসমাবেশ সফল করতে প্রচার চালিয়েছেন সাককু ও নিজাম। দুপুরে সমাবেশের মাঠে মনিরুল হক সাককু সাংবাদিকদের বলেন, “দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচার চালিয়েছি।”
“হাজার হাজার নেতা-কর্মীকে গত চার দিন ধরে খাবার ও থাকার ব্যবস্থা করেছি। সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯টায় টাউন হলে এসেছি। কর্মীদের সঙ্গে মাঠে আছি, থাকব।” নিজাম উদ্দিন কায়সার বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। কী পরিস্থিতিতে নির্বাচন করেছি সবাই জানে; দলকেও বিষয়টি জানিয়েছি। আজ সমাবেশস্থলে এসেছি বিএনপির কর্মী হিসেবে।”
গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের আশঙ্কায় বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দু-তিনদিন আগ থেকেই কুমিল্লায় আসতে থাকেন। কুমিল্লা সিটি করপোরেশনের দুইবারের মেয়র মনিরুল হক সাককু তাদের অনেকের জন্যই থাকা ও খাবারের ব্যবস্থা করেন বলে বিএনপির নেতাকর্মীরা জানান।
প্রীতি / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন