জাতির পিতার সমাধিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য, উপ- উপাচার্য ও ট্রেজারার'সহ সবাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সকল সদস্যের রুহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশগ্রহণ করেন। পরে সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে জ্যোতি ছড়াচ্ছে। তাঁর স্বপ্নেরে সোনার বাংলা আজ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
প্রীতি / প্রীতি
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল