টানা ৩২ ঘন্টা কান্দিরপাড় ছিল বিএনপি’র দখলে
কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল নগরীর টাউন হল মাঠে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। যদিও গতকাল (শুক্রবার) দুপুর থেকেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে যায়। মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার (২৬ নভেম্বর) সকালেই দেখা গেছে নতুন করে কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতা-কর্মীরা যার যার অবস্থানে থেকেই স্লোগান দিচ্ছেন। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন নেতা-কর্মীরা। গতকাল দুপুর থেকে আজ সন্ধ্যা ৭টা পযন্ত টানা প্রায় ৩২ ঘন্টা দখলে ছিল কান্দিরপাড় টাউনহল মাঠ ও পুরো এলাকা।
এ দিকে গণসমাবেশ উপলক্ষে টাউন হল এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সয়লাব হয়ে গেছে। যে যার মতো ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। দোকানপাট, ভবন ব্যানারে ছেয়ে গেছে। পুরো টাউন হল মাঠ ছাড়াও কান্দিরপাড় এলাকায় এখন হাঁটা কঠিন। কুমিল্লার বিভিন্ন উপজেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হাজার হাজার মানুষ এসব এলাকায় এসে জড়ো হয়েছেন। নগরের ফরিদা বিদ্যায়ন, ঈদগাহ মাঠ, জেলা স্কুল এলাকাও লোকে লোকারণ্য।
চাঁদপুর ও দক্ষিণ অঞ্চলের মানুষ অবস্থান করেছেন নগরীর ২১ নং ওয়ার্ড এলাকায়। সেখানে কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে খাবার ও রাতে অবস্থানসহ বিভিন্ন আয়োজন করেছেন তিনি।
সমাবেশের জন্য নগর জুড়ে মাইক লাগানো হয়েছে। নেতা-কর্মীরা থাকবেন আশপাশের এলাকাজুড়ে। কান্দিরপাড় থেকে শাসনগাছা, টামছমব্রিজ, রানির বাজার, ফৌজদারিমোড় ও চকবাজার পর্যন্ত ব্যাপ্তি ছড়িয়ে গেছে।
গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি। সবশেষে কুমিল্লা বিভাগীয় সমাবেশ রূপ নিয়েছে জনসমুদ্রে।
প্রীতি / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন