ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত তিনজনের দাফন সম্পন্ন
ঠাকুরগাঁও জেলা সদরের সড়ক দূর্ঘটনায় নিহত তিনজনের নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। আজ সোমবার(২৮ অক্টোবর) সকাল নয়টায় ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র সন্তান হাফেজ মোঃ আয়মান রহমান। তিনি বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত।
জানাজা মাঠে পর পর তিনটি কফিন রাখা হয়। এ সময় আগত মুসল্লীরা আবেগ আপ্লূত হোন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। এ যেন এক হৃদয় বিদারক ঘটনা।অনেকে বলেন, আমার জীবনে স্মরণীয় ঘটনা একই সাথে একই পরিবারের তিনজনের নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করার।
জানাযায় অংশ গ্রহণ করেন, স্হানীয় রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান হান্নু, শায়খ আসাদুল্লাহ খান গালিব মাদানি, শায়খ আতিকুর রহমান, রোড় ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ স্থানীয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ।
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ থাকে যে, গত রবিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে আটটায় দাসপাড়া নামক স্থানে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক আসা হানিফ কোচের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা পতিত হলে হামিদা বেগম(৪৯) ঘটনাস্থলে নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মাসুদুর রহমান(৫৫) ও শিশু কন্যা মেহের নিগার সিমি (১৪) মৃত্যু বরণ করেন। নিহতের পরিবারে বর্তমানে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। বড় দুই মেয়ে বিদেশ প্রবাসী।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ