ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি তিতুমীর কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৩:৫

সরকারি তিতুমীর কলেজ আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে কলেজটির ক্যাম্পাস মাঠে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র মোঃ আতিকুল ইসলাম। এ প্রতিযোগিতায় কলেজটির সকল বিভাগ থেকে ১ টি করে দল খেলায় অংশ নেয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ মহিউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির, ৩৯ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাসেক তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ কলেজের বিভাগের প্রধানগণ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি