ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অবৈধ ভাবে মাটি কাটায় ডেম্পার, স্কেভেটর জব্দ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:৩৮


চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি ছারার পাশ থেকে  অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ ডেম্পার ও ১ স্ক্যাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বল ৫ নং ওয়ার্ড এলাকায় সরকারি ছারার পাশ থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটা ও বহন কাজে ব্যবহৃত ৩টি ডেম্পার ও ১টি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।

অভিযানের টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি,জব্দকৃত ডেম্পার ও স্ক্যাভেটরকে সর্বমোট ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,সরকারি ছারা থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের অপরাধে ৩টি ডেম্পারকে ৫০ হাজার করে মোট দেড়লাখ এবং একটি স্কেভেটরকে ১লাখ টাকা সহ সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত ডেম্পার ও স্কেভেটর স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন এর জিম্মায় দেওয়া হয়েছে।জনস্বার্থে ও প্রকৃতি ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেন খোন্দকার মাহমুদুল হাসান।

প্রীতি / প্রীতি

দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান