ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে গলায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ১:২১

ব্যবসায়ীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দূবৃত্তরা। সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট শীতবস্ত্রের বাজারের মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মাসুদ (৪২) কোচাশহর ইউনিয়নের মোকন্দপুর (কানাইপাড়া) গ্রামের আজিজার রহমান খট্টুর ছেলে। কোচাশহরে তার ন্যাশনাল হোসিয়ারি (শীতবস্ত্র) কারাখানা রয়েছে এছাড়া তিনি শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের ল্যাব সহকারি পদে চাকুরীরত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়,রাতে এশার নামাজ পড়তে মাসুদ পায়ে হেটে বাজার মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে অন্ধকারে হঠাৎ করে দূবৃত্তরা তার গলায় ছুরি মেরে পালিয়ে যায়। এ সময় মাসুদ চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন।

পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। কিন্তু বগুড়া হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাহ আলম জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো মাসুদ। দুবৃত্তরা তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। পুর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি তার।

এছাড়া নিহতের স্ত্রী নারগিস বেগম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। নিহতের মরহেদ বাড়িতে পৌঁছেলে স্বজনদের আহাজারি শুরু হয়। কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের এলাকার মানুষ। ঘটনাস্থল পরির্দশন করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।

এ বিষয়ে ওসি ইজার উদ্দীন জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি মসজিদের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কেন এই হত্যাকান্ড তা খতিয়ে দেখাসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান