ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ বিকাল ৫:৩২

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেরিটেক্স নামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আধাঘন্টা ব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গার্মেন্টস এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গার্মেন্টস এলাকায় ভেরিটেক্স নামে পোশাক কারখানায় ১ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকরা গত আগষ্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা মালিকপক্ষ বেশকয়েকবার মালিকপক্ষ বেতন পরিশোধ করার কথা বললে মালিকপক্ষ বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। পরে শ্রমিকরা জানতে পারেন শ্রমিকদের বেতন পরিশোধ না করেই মালিপক্ষ ১ ডিসেম্বর থেকে কারখানাটি বন্ধ করে দিবেন। মঙ্গলবার দুপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির পরও তাদের ৪ মাসের বেতন বকেয়া রেখেছে মালিকপক্ষ। দোকান থেকে ধারদেনা করে আর কত চলা যায়। তারপর আবার শুনলাম শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দিচ্ছে মালিকপক্ষ। এ কারণেই আমার রাস্তায় নেমে আন্দোলন
করেছি।

এ ব্যাপারে কারখানায় গিয়ে বক্তব্য নিতে গেলে কারখানার জিএমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি। পরে গণ্যমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে আসেন হালিম নামে প্রশাসন বিভাগের এক কর্মকর্তা। তিনি বলেন, শ্রমিকদের চাহিদামতো বেতন পরিশোধ করা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাচঁপুর ইন্ডাসট্রিয়াল পুলিশের ওসি ইনটেলিজেন্স শেখ মোঃ বশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যাপারে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রীতি / প্রীতি

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার