ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

‘শেখ হাসিনার উপহারের ঘর উপকূলে ঝড় তুফানে গৃহহীন মানুষের আশ্রয়ের ঠিকানা’


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ রাত ৮:১৫

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর উপকূলের ঝড় তুফানে গৃহহীন মানুষের আশ্রয়ের ঠিকানা। যেখানে নিরাপত্তাহীন মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

তিনি মনে করেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে। করোনা, যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাবের মধ্যেও শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিচ্ছেন। 

মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলার গুরিন্দাবাজার এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে  চাদপুর ইউনিয়নের আরো ৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ 
সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের,  শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া আওয়ামী লীগ সভাপতি শামসুলহক মাস্টার  প্রমূখ। 

প্রীতি / প্রীতি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন