ভূঞাপুরে কিন্ডারগার্টেন ভয়াবহ আগুন, আসবাবপত্র পুড়ে ছাই
টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ভূঞাপুর পৌর শহরের আলিম সুপার মার্কেটের সামনে ভূঞাপুর কিন্ডারগার্টেনে এ আগুন লাগার ঘটনা ঘটে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
আগুন লাগার ঘটনায় ভূঞাপুর বাজার সমবায় উন্নয়ন মার্কেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরজু জানান, রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে পৌর শহরের ভূঞাপুর কিন্ডারগার্টেন আগুন লাগে। পরে আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরপর আগুন লাগার বিষয়টি ভূঞাপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়।
তিনি জানান, খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন লাগার ঘটনায় ভূঞাপুর কিন্ডারগার্টেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারণা করছি।
এ ব্যাপারে ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে, ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত ঘটতে পারে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি