৪ ডিসেম্বর জনতার মহাপ্লাবণ হবে : সিটি মেয়র
আগামী ৪ডিসেম্বর শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে সুসজ্জিত ঘোড়ায় টানা গাড়ী করে প্রচারনা শুরু করা হয়। প্রচারণা কাজের উদ্বোধনকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ট যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের গৌরবময় ভূমিকা আছে।
চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাঁধে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারও হয়তো চট্টগ্রামবাসীকে নিরাশ করবেন না। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে চট্টগ্রামের মানুষের মনে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দের ঢেউ লেগেছে। আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ উপলক্ষে নগরীকে সাজিয়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশনও ব্যাপক উদ্দীপনা নিয়ে কাজ করছে। নতুন করে রঙ করা হয়েছে নগরীর প্রধান ও বড় দুই ফ্লাইওভার, নগরীর প্রতিটি সড়ক ডিভাইডার, সড়কদ্বীপসমূহ নান্দনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ‘লক্ষ লক্ষ মানুষের রঙিন উপস্থিতিতে উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
চট্টগ্রামসহ বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরবেনা, জননেত্রী শেখ হাসিনাকে বারবার বিজয়ী করে জয় বাংলা বলে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। সভায় বক্তারা আরো বলেন, শেখ হাসিনার জনসভা আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। আমরা প্রমাণ করবো যে, ওইদিন চট্টগ্রামে জনতার ঢল মহাপ্লাবণের মতো জেগে উঠবে।
শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোর পথে চট্টগ্রাম শেখ হাসিনার একটি সহায়ক শক্তি। সকল ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেসে দিতে আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মীদের কর্তব্য হবে জনমানুষের সাথে সংযোগ বাড়িয়ে সরকার ও শেখ হাসিনার ভাবমূর্তিকে উজ্জ্বল করা।
প্রচারণা উদ্বোধন শেষ ঘোড়ার গাড়ি নিয়ে নেতৃবৃন্দ জামালখান, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউ মার্কেট, বাটালি রোড, কাজির দেউরী এসে শেষ হয়। বিকাল তিনটায় ট্রাক যোগে শাহআমানত সেতু, বহদ্দারহাট ও কালুরঘাট এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর
আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন পরিবশে সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর ও নগর আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মালেকা চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান,
সাদেক হোসেন পাপ্পু, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, মহানগর নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিউল আজম বাহারসহ মহানগর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ