ককটেল বিস্ফোরন মামলায় বিএনপি’র ৫ নেতাকর্মী আটক
সিরাজগঞ্জের তাড়াশে ককটেল বিস্ফোরনের মামলায় বিএনপি’র ৫ নেতাকর্মীকে আটক করেছেন থানা পুলিশ। ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজারে ককটেল বিস্ফোরণ হলে তাদেরকে আটক করে।
জানা গেছে এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুব দলের আহ্ধসঢ়;বায়ক দিদার খাঁন (৪২), তাড়াশ উপজেলা যুব দলের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারুহাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা. মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে তাড়াশ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান
চালিয়ে ওই ৫ নেতা কর্মীকে আটক করেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ভয়ভীতি দেখাতে এ ধরনের গায়াবী মামলা করেছেন। বিএনপির নেতা কর্মীরা রাজশাহী বিভাগীয় সমাবেশে যেতে না পারে এটি সরকারের দমন-পিড়নের একটি কৌশলমাত্র। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো
হয়েছে।
প্রীতি / প্রীতি
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত