ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় মো: আমিনুল (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করে এইক গ্রামের মো: আমজাদ আলীর ছেলে আমিনুল।
পরে পাশ্ববর্তী খরকারি পালার উত্তরে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকী প্রদান করে জোরপুর্বক ঘর্ষন করে শিশুটিকে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে। পরে আপোষ মিমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলে সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে আমিনুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
অবশেষে দীর্ঘদিন মামলার বিচার কার্য শেষে আদালতের বিচারক আমিনুল ইসলামকে দোষী সাবস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ