ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী সভা ও স্বাস্থ্যসেবা প্রদান 


পাটগ্রাম প্রতিনিধি  photo পাটগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:৫০

বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) সীমান্তবর্তী জনসাধারণদের স্বাস্থ্যসেবা প্রদান ও  মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা করেছে। বুধবার (৩০ নভেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ঈদ গাঁ মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ প্রদানের পাশাপাশি মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান। প্রধান অতিথি হিসেবে- তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত থেকে বক্তব্য দেন। 

একই দিন ও সময়ে সীমান্তবর্তী জনসাধারণদের গৃহপালিত পশুদেরও চিকিৎসেবা দেওয়া হয়। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, রাহমাতুল ফেরদৌস, পশু চিকিৎসক শ্যামল চন্দ্র রায় চিকিৎসাসেবা প্রদান করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, খারিজা জোংড়া কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুর রহমানসহ সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা এবং বিজিবির সৈনিকগণ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন