ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় আ'লীগ এর নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেন পিন্টু


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৩:২৭

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাঘা উপজেলা আ'লীগের দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌছান।নির্বাচন অফিস কক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো,আবুল হোসেন ও  উপজেলা নির্বাচন কর্মকর্তা  মুজিবুল আলম এর  নিকটে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,অধ্যক্ষ নসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির,সদস্য মাসুদ রানা তিলু,বাঘা পৌর আ 'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,মহিলা লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন সহ উপজেলার সকল ইউনিটের চেয়ারম্যান ও সভাপতি -সাধারণ সম্পাদক বৃন্দ।

পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন। 

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামি ২৯ ডিসেম্বর বাঘা পৌর সভা নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।

প্রীতি / প্রীতি

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল