বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ পুলিশে আটক ১
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলার দক্ষিণাঞ্চলসহ (আন্তঃনগর)ডাকাত ও ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি জাহাঙ্গীর(৩৬)কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ নভেম্বর(বুধবার)বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন এর নির্দেশে দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের পাইরাং এলাকায় থানা পুলিশ পরিদর্শক( তদন্ত)শ্রী সুমর চন্দ্র বনিক সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে,এসময় ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি কূখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর (৩৬)'কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর উপজেলার সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইরাং জালিয়াঘাটা এলাকার ফজলুল কাদেরের ছেলে।জিজ্ঞাসাবাদে আসামী স্বীকারোক্তি মতে তার বসতঘরের আপন শয়নকক্ষের খাটের নিচ থেকে ২টি দেশীয় তৈরিএলজি,২রাউন্ড কার্তুজ(গুলি),১টি দ্যা ও ২টি কিরিচ(রামদা) উদ্ধার করা হয়েছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন বলেন, জাহাঙ্গীর একজন চট্টগ্রামের দক্ষিণাঞ্চলসহ আন্তঃনগর কুখ্যাত ডাকাত,সে ডাকাতি সহ বেশ কয়েকটি পরোয়ানাভূক্ত মামলার পলাতক আসামি, সিলেট জেলার গোপালগঞ্জ থানা জিআর মামলাও তার বিরুদ্ধে চলমান আছে।এছাড়াও বাঁশখালী থানা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি কামাল।
প্রীতি / প্রীতি
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু