ফুলছড়িতে কমিউনিটি কিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী হস্তান্তর
ফুলছড়িতে কমিউনিটি কিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)'র সহায়তায় ফুলছড়ি উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং এলজিইডি এর কারিগরী সহযোগিতায় বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুজ্জামানের নিকট চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ রফিকুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল হাসান, জাইকার প্রতিনিধি অরবিন্দু বর্মন, সিএইচসিপি আবু শামীম মন্ডল প্রমুখ। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ডেন্টাল ইউনিটের চিকিৎসা সামগ্রী, এক্স-রে রুমের এসি, ইসিজি মেশিন, পালস অক্সিমিটার, ডিজিটাল বিপি মেশিন, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন, ব্লাড এনালাইজার মেশিন, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, থার্মাল স্ক্যানারসহ জরুরী প্রয়োজনীয় কিছু চিকিৎসা সামগ্রী।
প্রীতি / প্রীতি
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন