ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধা দিবস উদযাপন ও শপথ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৪:৫

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ রাজধানীর শাহবাগের মুক্তিযোদ্ধা প্রজন্ম চত্ত্বরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন করেছে। বৃহষ্পতিবার সকালে শাহবাগের মুক্তিযোদ্ধা প্রজন্ম চত্ত্বরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতা-কর্মীদের উপস্থিতি মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর এক মানববন্ধনে উভয় সংগঠনের নেতা-কর্মীরা হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করেন। 

শপথ বাক্য পাঠকালে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লায়ন মো. নূর ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা রক্ত আর জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে আর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সারাদেশে সঙ্গবদ্ধ হয়ে সে স্বাধীনতা রক্ষা করে দেশনেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বির্নিমাণে পূর্ণ সহযোগিতা করছে।

এসময় রাজনীতির এ ক্রান্তিকালে সমস্ত অপশক্তি মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে শাহবাগ থেকে র‌্যালি বের করে নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে উপস্থিত হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্যা। এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন-সহ সংগঠনের নেতা-কর্মী ও সদস্যবৃন্দ। 

সাদিক পলাশ / সাদিক পলাশ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি