পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত
“অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর আয়োজনে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বনাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ইপিআই ভবন সভাকক্ষে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা ইসলাম লিজা, ডাঃ শাকিল আহম্মেদ, ইউএনএফপি‘র ডাঃ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ রাবেয়া ফেরদৌস রেশমী, ডাঃ ইরশাত জাহান সেফা, সদর স্বাস্থ্য পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্বাধায়ক আসাদুল হক, ব্র্যাক জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিন, লাইট হাউজ এর ম্যানেজার মেহেদী হাসান সজিব প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান