ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬০) ও মোহর আলী (৭০) নামে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দামুড়হুদার লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে মোটরসাইকেল ও পাখিভ্যানের মখোমুখি সংঘর্ষে পাখিভ্যান যাত্রী নুরজাহান বেগম নিহত হয়।

এ সময় পাখিভ্যান চালক বাবলু (৫০) যাত্রী জামেনা খাতুন ও গঞ্জনা বেগম মারাত্মক আহত হন। এদের মধ্যে পাখিভ্যান চালক বাবলুর অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোহর আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরজাহান বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী। আর মোহর আলী দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার মৃত রব্বানী মালিতার ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জ্যোতি জানান, হাসপাতালে আসার আগেই নুরজাহান বেগম এবং চিকিৎসাধীন অবস্থায় মোহর আলী মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশের ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রীতি / প্রীতি

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ